Homeজাতীয়শেখ হাসিনাকে স্পিকার ও চিফ হুইপদের শুভেচ্ছা

শেখ হাসিনাকে স্পিকার ও চিফ হুইপদের শুভেচ্ছা

পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী লিটনের নেতৃত্বে জাতীয় সংসদের হুইপরা।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান তারা।

এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু উপস্থিত ছিলেন।

উপস্থিত থাকা অন্য হুইপরা হলেন : জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি।

উল্লেখ্য, গত শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম সম্মেলনের মধ্য দিয়ে দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments