কয়দিন আগেই সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি ক্লাবে জনিং দেওয়ার পর তাকে নিযে চলছে নানা ধারণে আলোচনা-সমালোচনা। তবে সৌদি আরবে আসার পেছনে নতুন চ্যালেঞ্জই মুখ্য ভূমিকা পালন করেছে বলেই জানিয়েছেন সিআর সেভেন।
তিনি বলেন, হাতে আরো অনেক ক্লাবের প্রস্তাব ছিলো। তবে সবাইকে ‘না’ বলে কেন সৌদি আরবের আল-নাসেরের প্রস্তাবে রাজি হয়েছেন, সেটিও জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
আল-নাসেরের খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন রোনালদো। আল-নাসেরে যোগ দেওয়ার কারণ হিসেবে রোনালদো জানান, সৌদি আরবের লিগের প্রতিযোগিতামূলক ফুটবলই টেনেছে তাকে, ‘সৌদি আরবের লিগ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এটা অনেকেই জানে না। আমি জানি, কারণ আমি এই লিগের অনেক ম্যাচ দেখেছি।’
এদিকে আল-নাসেরে যোগ দিতে পেরে তিনি গর্বিত এবং এটিকে নতুন চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বলেও জানান ক্রিশ্চিয়ানো রোনালদো।
বাংলাপেইজ/এএসএম



