Homeজাতীয়বিএনপির ৭ সদস্যের পদত্যাগ সংসদকে অবহিত করলেন স্পিকার

বিএনপির ৭ সদস্যের পদত্যাগ সংসদকে অবহিত করলেন স্পিকার

বিএনপির ৭ জন সংসদ সদস্যের পদত্যাগের বিষয়টি জাতীয় সংসদকে অবহিত করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ২১তম অধিবেশন শুরুর পর বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ এবং তাদের পদত্যাপত্র গ্রহণ করা হয়েছে বলে জাতীয় সংসদকে অবহিত করেন স্পিকার।

পদত্যাগী সংসদ সদস্যরা হলেন – আব্দুস সাত্তার, হারুন-অর রশীদ, জি এম সিরাজ, আমিনুল ইসলাম, জাহিদুর রহমান, মোশাররফ হোসেন এবং সংরক্ষিত মহিলা আসনের রুমিন ফারহানা।

উল্লেখ্য, ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগের সমাবেশে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির এই সদস্যরা। পরের দিন ১১ ডিসেম্বর স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। সাত সংসদ সদস্যের মধ্যে ৫ জন সশরীরে উপস্থিত হয়ে এবং বাকি ২ জন ইমেইলের মাধ্যমে তাদের পদত্যাগ পত্র জমা দেন।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments