Homeআজকের শীর্ষ সংবাদইসরায়েলি মন্ত্রী বেন গভিরের ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলি মন্ত্রী বেন গভিরের ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত গাজা অভিমুখী আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের নৌবহর নিয়ে ঠাট্টা করায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপের দেশ ফ্রান্স। শনিবার ফ্রান্সের সরকারি এক বিবৃতিতে বেন গভিরের ওপর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারট বলেছেন, আজ থেকে ফরাসি ভূখণ্ডে প্রবেশে ইতামার বেন গভিরের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

গাজা অভিমুখী মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা নৌবহরের ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের প্রতি নিন্দনীয় আচরণের দায়ে তার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফরাসি নিষেধাজ্ঞার পাশাপাশি ইতালির সঙ্গে যৌথভাবে এই উগ্র-ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) স্তরেও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments