Homeবাংলাদেশআবদুস সাত্তারসহ ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ

আবদুস সাত্তারসহ ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৫ প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাতিল করা ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন- সদ্য বহিষ্কৃত বিএনপির সাবেক সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, জাতীয় পার্টির প্রার্থী আবদুল হামিদ ভাসানী, সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল, স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল বারী চৌধুরী, মঈন উদ্দিন মঈন, শাহজাহান আলম সাজু ও আবু আসিফ আহমেদ।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী আশরাফ উদ্দিন মন্তু, শাহ মফিজ, মোহন মিয়া ও আব্দুর রহিম।

মনোনয়নপত্রের হলফনামায় স্বাক্ষর, এক শতাংশ ভোটারের স্বাক্ষর, ব্যাংক স্টেটমেন্ট এবং আয়কর রিটার্ন দাখিল না করাসহ বিভিন্ন ত্রুটির কারণে তাদের পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলম।

তারা আগামী তিন কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এরপর আগামী ১৬ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে তফসিল দেয় নির্বাচন কমিশন। আগামী ১ ফেব্রুয়ারি আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments