Homeজাতীয়জিএম কাদেরের দুই মামলা খারিজের শুনানি শেষ, আদেশ ১৯ জানুয়ারি

জিএম কাদেরের দুই মামলা খারিজের শুনানি শেষ, আদেশ ১৯ জানুয়ারি

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের বিরুদ্ধে দলটির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা ও বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধার করা পৃথক দুই মামলা খারিজের আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

জি এম কাদেরের আইনজীবী কলিমউল্যাহ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে মামলা দুটি খারিজের আবেদনের ওপর বাদী ও বিবাদী পক্ষের শুনানি শেষ হয়।

এর আগে গত মঙ্গলবার দুপুরে রাঙ্গার মামলায় জি এম কাদেরের পক্ষে আংশিক শুনানি হয়। তবে বাদীপক্ষের আইনজীবীরা শুনানি না করে সময় চান। বিচারক তা মঞ্জুর করে ১১ জানুয়ারি দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা মামলা করেন।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments