Homeবাংলাদেশমাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: আমু

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: আমু

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেছেন একজন অভিভাবককে বুঝতে হবে মাদকের সঙ্গে পরিবারের কেউ জড়ালে সমাজের কেউ তাদের ভালো চোখে দেখবে না।

বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠির নলছিটিতে থানা পুলিশের আয়োজনে সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, শুধু সমাবেশে সীমাবদ্ধ থাকলে হবে না। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন- বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আকতারুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ, পৌর মেয়র ওয়াহেদ খান, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments