Homeবাংলাদেশ‘আগামী নির্বাচনে আমলনামা দেখে দলের প্রার্থী মনোনয়ন দেওয়া হবে’

‘আগামী নির্বাচনে আমলনামা দেখে দলের প্রার্থী মনোনয়ন দেওয়া হবে’

আগামী নিবার্চনে মনোনয়ন তোলা নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি বলেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমলনামা দেখে দলের প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। জনগণের সঙ্গে যাদের সুসম্পর্ক রয়েছে, যারা জনগণের পাশে দাঁড়ায়, তারাই মনোনয়ন পাবেন। আর যারা জনবিচ্ছিন্ন, এলাকার মানুষের সঙ্গে যাদের সুসম্পর্ক নেই, তাদের মনোনয়ন দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে দল ও সরকারের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। রাত ৮টায় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা চলে সভা।

সংসদীয় দলের সভা সূত্রে জানা গেছে, সভায় প্রধানমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচন, বিরোধীদলের আন্দোলনসহ সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে কথা বলেন। সভায় বেশ কয়েকজন সংসদ সদস‌্যও বক্তব‌্য রাখেন।

সূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন‌্য সার্ভে করেছেন উল্লেখ করে বলেন, তার কাছে সার্ভে রিপোর্ট রয়েছে। রিপোর্ট অনুযায়ী যারা ভালো কাজ করেছেন, যারা জনগণের কাছে যান, আওয়ামী লীগের উন্নয়নের কথা বলেন, ভোট চান, জনগণের সুযোগ-সুবিধা দেখেন এবং জনগণ যাদের চায়, তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে। আর যারা জনবিচ্ছিন্ন এবং এলাকার লোকজনের সঙ্গে যাদের সুম্পর্ক নেই, এলাকায় যান না- তাদের মনোনয়ন দেওয়া হবে না।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments