Homeআজকের শীর্ষ সংবাদট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩

ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩

শেরপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশারতে বাবা-ছেলেসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার মির্জাপুর এলাকার তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নালিতাবাড়ীর তিনআনীর রফিক মিয়া ও তার ছেলে রাব্বি। তবে নিহত অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- রাজনগরের মোহাম্মদ আলী ও অটোরিকশা চালক হাবিবুর রহমান। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

শেরপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহনেওয়াজ নোমান বলেন, হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আরও তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, চালের ট্র‍াকের তিনজন নিহত হয়েছেন। তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আমরা ঘটনার পরেই ঘাতক ট্রাকটি আটক করেছি। ট্রাকচালক পালিয়ে গেছেন। আমরা ঘটনাস্থলে কাজ করছি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments