Homeবাংলাদেশসেচ কাজে ব্যবহার হবে পাহাড়ি ঢল

সেচ কাজে ব্যবহার হবে পাহাড়ি ঢল

পাহাড়ি ঢল সংরক্ষণ করে সেচ সুবিধার উদ্যোগ নিচ্ছে সরকার। এ জন্য ‘চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার শ্রীমাই নদীতে মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ডাম নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৩৩ কোটি ৫৩ লাখ টাকা।

প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার শ্রীমাই খালে হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ করে পাহাড়ি ঢলসহ বর্ষা মৌসুমের বিপুল পরিমাণ জলরাশি সংরক্ষণ করা হবে।

খালের উভয় তীরে ৪ দশমিক ৪০০ কিলোমিটার তীর প্রতিরক্ষা কাজ করার মাধ্যমে ভাঙন প্রতিরোধ করা যাবে বলে সংশ্লিষ্টদের আশা।

এ বিষয়ে প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়ন হলে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার শ্রীমাই খালে ৮৪ মিটার দৈর্ঘ্যের এইচইডি ড্যাম নির্মাণ করা হবে। এর ফলে শুস্ক মৌসুমে পানি সংরক্ষণের মাধ্যমে এক হাজার ১০৮ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়া যাবে। এ ছাড়া চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ৩টি ইউনিয়নের নদীতীর সংরক্ষণমূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে প্রকল্প এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ রক্ষা, ইকো-ট্যুরিজমের সুযোগ সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।’

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments