Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeক্যাম্পাসআমাদেরকে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী: শেখ হাসিনা

আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে চাঁদপুর প্রেসক্লাবের ২০২৩ সালের কার্যকরী কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন , ‘এখন আরও উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের পথ দেখাচ্ছেন। দেশকে ও মানুষকে ভালোবাসা যদি আমার দেশপ্রেম হয়, দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা যদি দেশপ্রেম হয় তাহলে আমি বলতে বাধ্য শেখ হাসিনাকে অর্থাৎ নৌকাকে ভোট দেওয়াটাও দেশপ্রেমেরই অংশ। কারণ এর উল্টো দিকের বিকল্প হচ্ছে- দেশ ধ্বংস, মানুষ পোড়ানো, দেশের সম্পদ বিনষ্ট করা এবং এতিমের অর্থ আত্মসাৎ করা।’

নতুন বই সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সকল বোর্ডের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের সাথে বসেছি। সকলের মতামত নিয়েছি। বইগুলো পরিমার্জন পরিশীলন করেছি। তারপরেও আমরা মনে করি একটা নতুন শিক্ষাক্রমে নতুন বইয়ে কিছুটা ভুলভ্রান্তি থাকতে পারে। যেমন সপ্তম শ্রেণির বিজ্ঞান বইয়ে দুইটি প্যারায় ভুল ছিল। যিনি বইটি লিখেছেন, তিনি বিবৃতি দিয়ে সেটি সমাধান করে দেওয়ার কথা বলেছেন এবং আমিও বলছি, ভুলভ্রান্তি পাওয়া গেলে সংশোধন করা হবে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments