Homeজাতীয়রোববার বিমানবন্দরে আসতে যে নির্দেশনা মানতে হবে বিদেশগামীদের

রোববার বিমানবন্দরে আসতে যে নির্দেশনা মানতে হবে বিদেশগামীদের

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ঐতিহাসিক বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি বিমানবন্দরেও বিদেশগামীদের কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আখেরি মোনাজাতে অংশগ্রহণের জন্য বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা করেছে ডিএমপি।

নির্দেশনায় বলা হয়, রোববার ভোর ৪টা থেকে বিদেশগামীদের বিমানবন্দরে আনা-নেওয়ার জন্য ট্রাফিক-উত্তরা বিভাগের ব্যবস্থাপনায় একটি বড় মাইক্রোবাস পদ্মা ইউলুপ, দুটি মিনিবাস নিকুঞ্জ-১ আবাসিক এলাকার গেইটে এবং একটি বড় মাইক্রোবাস কুড়াতলী লুপ-২ এ ফ্রি পরিবহন সার্ভিসের জন্য মোতায়েন থাকবে।

এছাড়া রোববার বিমানযাত্রী ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া সকল প্রকার যানবাহনের চালকদের বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী, বিজয় সরণি হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments