Homeআজকের শীর্ষ সংবাদডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেবে বিএনপি

ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেবে বিএনপি

বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভাগের (ডিএমপি) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে অংশ নেবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে প্রতিনিধি দল রাজারবাগ পুলিশ লাইনস্থল অনুষ্ঠানে অংশ নেবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে জানান, দুপুর ৩টায় রাজারবাগ পুলিশ লাইনস্থল অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি জানান, ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভাগ প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

কায়সার কামাল বলেন, ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়েছে। আমরা বিএনপির প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে যাব।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments