এশিয়ান ইনডোরে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে স্বর্ণ জয়ের গৌরব এনে দেন দৌড় ইমরানুর রহমান। এবার দ্রুততম দৌড়বিদ ১১ লাখ টাকা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার বনানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ইমরানকে এই পুরষ্কার দেওয়া হয়।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও সেনা প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ইমরানের হাতে এই পুরস্কার তুলে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু।
এর আগে এশিয়ান ইনডোরে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে ৬০ মিটার দৌড়ে প্রথম হন ইমরান। তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী ইমরান ও তার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি তাকে ভালো পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানান এবং আরও ভালো করার জন্য উৎসাহ দেন। ইমরানও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বেশ আনন্দিত’।
আগামীকাল তিনি সপরিবারে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন।
বাংলাপেইজ/এএসএম



