চলতি মাসের ২০ তারিখে সিলেটে শুরু হবে তিন জাতি ফুটবল টুর্নামেন্টে ‘ট্রাই নেশন কাপ ২০২৩।’ আসন্ন এই আসরকে সামনে রেখে জাতীয় দলের জন্য সরকারী কোচ, গোলকিপিং কোচ ও ফিজিও নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সরকারী কোচ হিসাবে জামাল ভ‚ইয়াদের দায়িত্বে থাকছেন স্প্যানিশ ডেভিড গোমেজ ও গোলকিপিং কোচ হিসাবে থাকছেন মিগুয়েল অ্যাঞ্জেল ইগলেসিয়াস অ্যানিডো। এছাড়াও যোগেশ্বর সেন্থিল কুমারকে ফিজিও হিসাবে রাখছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বুধবার গণমাধ্যমে পাঠানোর এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে বাফুফে। বিবৃতিতে বলা হয়, ‘আগামী ২০-২৮ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত ফিফা উইন্ডোতে ‘ট্রাইনেশন ২০২৩’ উপলক্ষে তিনজন (একজন সরকারী প্রশিক্ষণ ডেভিড গোমেজ ও একজন গোলকিপার প্রশিক্ষণ মিগুয়েল অ্যাঞ্জেল ইগলেসিয়াস অ্যানিডো এবং একজন ফিজিও যোগেশ্বর সেন্থিল কুমার) বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে কাজ করবে।’
চলতি বছরের দ্বিতীয় দফা স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার উপর ভরসা রাখে বাফুফে। তবে তার সহকারী হিসাবে কেউ ছিল না। গোলকিপিং কোচ হিসাবে থাকা বিপ্লব ভট্টাচার্য্য হঠাৎ শেখ জামালের গোলকিপিং কোচের দায়িত্ব পাওয়ায় সেই স্থানটি শূণ্য হয়ে পড়ে। ফলে তার স্থানেও এবার পূরণ হচ্ছে।
বাফুফের দেওয়া তথ্য অনুয়ায়ী সহকারী কোচ ডেভিড গোমেজ এর আগেই স্পেনের বার্সা একাডেমির কোচের দায়িত্ব পালন করেছেন। তিনি উয়েফা প্রো-লাইসেন্সে কোচ। গোলকিপিং কোচ মিগুয়েল অ্যাঞ্জেল ইগলেসিয়াস অ্যানিডো ইতিপূর্বে মালয়েশিয়ান ক্লাব জোহর দারুল তাজিম ফুটবলে ক্লাব কাজ করেছেন। ফিজিও আনিদো সবশেষ কাজ করেছেন স্পেনের দল সি. পি এলেরতানাভিয়াতে।
বাংলাপেইজ/এএসএম



