Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকগান বাজানোয় রেডিও স্টেশন বন্ধ করে দিল তালেবান

গান বাজানোয় রেডিও স্টেশন বন্ধ করে দিল তালেবান

রমজান মাসে গান চালানোয় আফগানিস্তানের নারী পরিচালিত একমাত্র রেডিও স্টেশনটি বন্ধ করে দিল তালেবান শাসক।

আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ প্রসঙ্গে বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগ জানায়, রেডিও স্টেশনটি পবিত্র রমজানে গান ও সঙ্গীত সম্প্রচারের মাধ্যমে ইসলামী আমিরাতের আইন ও বিধান বেশ কয়েকবার লঙ্ঘন করেছে। এজন্য তা বন্ধ করা হয়েছে।

যদি রেডিও স্টেশনটি ইসলামী আমিরাত আফগানিস্তানের নীতি গ্রহণ করে এবং এমন কর্মকাণ্ড ফের করবে না বলে নিশ্চয়তা দেয় তাহলে রেডিও স্টেশনটি আবার চালুর অনুমতি দেওয়া হবে বলেও জানায় বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগ।

অন্যদিকে তবে কোনো ধরনের নীতি লঙ্ঘন হয়নি বলে জানিয়েছে রেডিও স্টেশনের প্রধান নাজিয়া সরশ। তিনি একে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন।

১০ বছর আগে আফগানিস্তানে পথচলা শুরু করেছিল সদাই বনোয়ান নামের রেডিওটি। যার অর্থ নারীদের কণ্ঠ। সদাই বনোয়ান আফগানিস্তানের নারী পরিচালিত একমাত্র রেডিও স্টেশন। সেখানকার আটজন কর্মীর মধ্যে ছয়জনই নারী।

গত বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং ভাইস অ্যান্ড ভার্চু অধিদপ্তরের প্রতিনিধিরা রেডিও স্টেশনে এসে এটি বন্ধ করে দেন।

এর আগে, আফগানিস্তানে নারীদের উচ্চশিক্ষার পথ বন্ধ করতে ফতোয়া জারি করে তালেবান।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments