Saturday, April 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়জাতির পিতার সমাধীসৌধে বুটেক্স ভিসির শ্রদ্ধা নিবেদন

জাতির পিতার সমাধীসৌধে বুটেক্স ভিসির শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গনন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড.শাহ্ আলিমুজ্জামান।

বুধবার (৩ মে) সকালে তিনি এই শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সবাইকে নিয়ে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেন উপাচার্য। জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা শেষে তার পূর্বপুরুষদের ভিটে মাটি পরিদর্শন করেন তিনি। পরে পরিদর্শন বইয়ে সাক্ষর করেন বুটেক্স ভিসি।

ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জ শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এক মতবিনিময় সভায় অংশ নেন বুটেক্সের উপাচার্য ।
অধিভুক্ত কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা শেষে কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান এবং অন্যান্য সমস্যার সাধ্যমত সমাধানের আশ্বাস দেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments