Homeজাতীয়নজরুলের জন্মদিনে ছুটি ঘোষণার দাবি নাতনির

নজরুলের জন্মদিনে ছুটি ঘোষণার দাবি নাতনির

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছেন কবির নাতনি খিলখিল কাজী।

আজ বৃহস্পতিবার সকালে কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

কবি নাতনি বলেন, তিনি আমাদের জাতীয় কবি, তবে সর্বস্তরের মানুষের কাছে আমরা এখনো তাকে পৌঁছে দিতে পারিনি। পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ছুটি ঘোষণা করা হয়েছে, আমরা অনেক দিন ধরে বলে আসছি কাজী নজরুল ইসলামের জন্মদিনও ছুটি ঘোষণা করা হোক।

তিনি আরো বলেন, ১৯২১ সালে কবি কাজী নজরুল ইসলাম তাঁর কালজয়ী বিদ্রোহী কবিতার মাধ্যমে ব্রিটিশবিরোধী আন্দোলনে মানুষকে উজ্জীবিত করেছে এবং মুক্তিযুদ্ধেও মানুষকে অনুপ্রাণিত করেছিল, বঙ্গবন্ধুকেও অনুপ্রাণিত করেছিল। জাতিসংঘের কাছে আমি আবেদন করছি – তাঁর কালজয়ী বিদ্রোহী কবিতাটি হ্যারিটেজ করা হোক এবং পৃথিবীর বুকে হ্যারিটেজ করে কবিতাটি রেভেল করে ছড়িয়ে দেওয়া হোক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments