Homeবিনোদনবাগদানের আগে নাক কেটেছেন পরিণীতির হবু বর!

বাগদানের আগে নাক কেটেছেন পরিণীতির হবু বর!

বাগদানের আগে নাকে অস্ত্রপাচার করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া হবু বর রাঘব চাড্ডা। তিনি আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ তথ্য রাঘব নিজেই জানিয়েছেন।

এ ভিডিওতে দেখা যায়, পরিণীতি চোপড়ার এক আত্মীয় রাঘবকে জিজ্ঞাসা করেন তোমার কোনো পরিবর্তন হয়েছে কিনা? এ প্রশ্নের জবাবে রাঘব বলেন, ‘আমার নাকটা মায়ের মতো ছিল। খুব ছোট। অস্ত্রোপচার করে সেটাকে বাবার মতো করেছি।’

পারিবারিক এক আড্ডায় এক আত্মীয়র সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাঘব। আর সেই মুহূর্ত ভিডিও করেন ফটোগ্রাফার। আনন্দের সঙ্গে যখন রাঘব এসব কথা বলছিলেন, তখন পাশে ছিলেন পরিণীতি। এ অভিনেত্রী এসব কথা না বলতে আকারে ইঙ্গিতে বারবার বারণ করছিলেন। আর সেই মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

উল্রেখ্য, মার্চ মাসে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় একসঙ্গে ডিনার করতে যান পরিণীতি চোপড়া ও রাঘব। এসময়ের ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর আলোচনায় উঠে আসেন এই জুটি।

ভারতীয় একটি সংবাদ সংস্থার দাবি, দুই জগতের দুই তারকা কলেজ জীবনের বন্ধু। একসঙ্গে লন্ডনে পড়াশোনা করেছেন তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments