Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়ঈদের দুই দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করুন : মেয়র তাপস

ঈদের দুই দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করুন : মেয়র তাপস

রাজধানীবাসীকে ঈদের দুই দিনের মধ্যে পশু কোরবানির কার্যক্রম সম্পন্ন করতে অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ সোমবার নগর ভবনের শীতলক্ষ্যা হলে দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিচালন কেন্দ্র (ইওসি) উদ্বোধন শেষে এ অনুরোধ করেন তিনি।

তাপস বলেন, ‘দীর্ঘদিনের একটি প্রচলন রয়েছে ঈদের তৃতীয় দিনও অনেকে কোরবানির পশু জবাই করেন। এতে আমাদের কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা দুরূহ হয়ে যায়। কারণ, সবাই তো এক সময় কোরবানি দেয় না। একেকজন একেক সময় দেয়। আমরা এক সময় বর্জ্য অপসারণ করার পরও আবার দেখা যায় অন্যরা পশু জবাই দেয়। তাই সবাই যেন ঈদের দিন এবং ঈদের পরের দিনের মধ্যেই কোরবানির পশু জবাই এবং কোরবানির কার্যক্রম সম্পন্ন করেন। যাতে করে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই সব বর্জ্য অপসারণ করতে পারি।’

কোরবানির ঈদকে সামনে রেখে আমাদের যে প্রস্তুতি, সেটি চলমান রয়েছে বলে জানান মেয়র।

গতবার আমরা কোরবানির বর্জ্য অপসারণে যেভাবে সফল হয়েছি, এবারও সেই সুফল আমরা ঢাকাবাসীকে দিতে পারব বলেও এ সময় আশা ব্যক্ত করেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments