Homeআজকের শীর্ষ সংবাদপবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ পোপ ফ্রান্সিস

পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ পোপ ফ্রান্সিস

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ ও বিরক্ত হয়েছেন বিশ্বের খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

একইসঙ্গে ন্যক্কারজনক এই কাণ্ডের নিন্দাও জানিয়েছেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস এই মন্তব্য করেন বলে সোমবার (৩ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানো তাকে ক্ষুব্ধ ও বিরক্ত করেছে বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস। এছাড়া বাক স্বাধীনতার নামে এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি এটি প্রত্যাখ্যানও করেছেন তিনি।

রয়টার্স বলছে, সংযুক্ত আরব আমিরাতের সংবাদপত্র আল ইত্তিহাদে এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস এসব কথা বলেন।

সোমবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে পোপ বলেন, ‘পবিত্র বলে বিবেচিত যে কোনো গ্রন্থকে সম্মান করা উচিত। আমি এই ধরনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ এবং বিরক্ত বোধ করি।’

বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান এই ধর্মগুরু বলেন, ‘বাক স্বাধীনতাকে কখনোই অন্যদের অবজ্ঞা বা অবমাননা করার উপায় হিসাবে ব্যবহার করা উচিত নয় এবং এই ধরনের কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া নিন্দনীয় এবং এটিকে প্রত্যাখ্যান করা উচিত।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments