কাঁচা মরিচের ঝাঁজে জনগণ দিশেহারা হয়ে পড়েছিল। পাল্লা দিয়ে প্রায় প্রতিদিনই বাড়ছিল পণ্যটির দাম। অবস্থা এমন হয়েছিল যে, সকাল বিকেলেও দামের তারতম্য দেখা যাচ্ছিল।
এ অবস্থায় দাম নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হলে একদিনের ব্যবধানে রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম কমেছে ৩০০ টাকা।
সোমবার (৩ জুলাই) কারওয়ান বাজারে মরিচের পাইকারি দাম ছিল ১৬০ থেকে ১৮০ টাকা কেজি। কিন্তু হাত ঘুরে তা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে।
রাজধানীর কারওয়ান বাজার থেকে মোহাম্মদপুরের সাদেক খান কৃষি মার্কেট পর্যন্ত যেতেই দামের এই তারতম্য দেখা যায়। তবে এ কারণে জরিমানা গুনতে হয়েছে ব্যবসায়ীদের।



