Homeরাজনীতিদুই দলকে একই শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই দলকে একই শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ এবং বিএনপি, দুই দলকেই রাজধানীতে সমাবেশ করতে একই শর্ত বেঁধে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে দুটি দল কোথায় সমাবেশ করবে সেই অনুমতি এখনো দেওয়া হয়নি বলেও জানিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান। বলেন, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে বাধা নেই।

এ সময় সমাবেশকে কেন্দ্র করে কেউ যদি কোনো ঝামেলা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানান আসাদুজ্জামান খান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments