Sunday, April 26, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলিডনিউজধর্মপাশায় প্রধানমন্ত্রীকে নিয়েকটুক্তিকারী প্রিতম চৌধুরীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

ধর্মপাশায় প্রধানমন্ত্রীকে নিয়েকটুক্তিকারী প্রিতম চৌধুরীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশার বাদশাগঞ্জ বাজারে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ফেইসবুকে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ এর ২৫(১)/২৯(১)/৩১(১)/৩৫(১)/৩৫(২) ধারা অনুযায়ী সাইবার ট্রাইব্যুনাল সিলেট, সাইবার পিটিশন মামলা নং- ১৩৮/২৩/২০২৩ ইং আসামি মকবুল হোসেন প্রিতম চৌধুরীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সোমবার ১২ টায় বাদশাগঞ্জ বাজারে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন এই মামলার বাদি পাইকুরাটি ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য মোঃ মোসাদ্দিক আকন্দ।

মামলা ও সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, সোস্যাল মিডিয়া প্রবাসী বাংলাদেশ নামক ফেসবুক ফেইজে’ একটি লেখা পোষ্ট করে যে, দু’মিনিট থাপড়ানো সুযোগ পাইলে কাকে
থাপরাইবেন?’ এতে পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের সমাজে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বিতর্কিত প্রাইমারী স্কুলে সহকারী শিক্ষক মোঃ দানিসুর রহমান চৌধুরীর ছেলে মকবুল হোসেন প্রীতম চৌধুরী প্রধানমন্ত্রীকে থাপরাইবেন বলে মন্তব্য করেন তার ফেইসবুকে। সে চিহ্নিত স্বাধীনতা বিরোধী বিএনপি পরিবারের সন্তান। পাশ্ববর্তী নেত্রকোনা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এই প্রীথম চৌধুরী। সে একজন চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, উগ্র সামপ্রদায়িক।

তাকে আইনের আওতায় আনার জন্য একই গ্রামের, পাইকুরাটি ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য মোছাদ্দিক আকন্দ বিগত ০৭/০৫/২০২৩ইং তারিকে সাইবার ট্রাইব্যুনাল সিলেটে মামলা করেন। মামলা নং ১৩৮/২৩/২০২৩ইং।

দেশ ও জাতিকে কলংক মুক্ত করতে তাকে দ্রুত গ্রেফতার করতে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনের মাধ্যমে।

এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শাফায়েত হোসেন, সম্রাট খান, সোহেল মিয়া প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments