Saturday, April 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়‘বঙ্গবন্ধুর খুনি ৫ জনের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার’  

‘বঙ্গবন্ধুর খুনি ৫ জনের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার’  

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ৫ পলাতক আসামির তথ্য দিতে পারলে সরকারের পক্ষ থেকে তথ্য দানকারীকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন।

সোমবার (১৪ আগষ্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে এ সভা আয়োজিত হয়। আলোচনা সভাটির আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে ৭ জন ধরাছোঁয়ার বাইরে। পলাতক দুই জনকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র, কানাডা সহযোগিতা করছে না। বাকি পাঁচ জনের বিষয়ে সরকারের কাছে কোন তথ্য নেই।

তাদের বিষয়ে নাগরিকরা কোন তথ্য দিতে পারলে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

এ সময় পলাতক দুই জন আসামীকে ফেরত না পাঠাতে নানা অজুহাত দেখাচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments