Sunday, April 26, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদলন্ডনে  ডাঃ জাফরুল্লাহ চৌধুরী স্মরণে দোয়া মাহফিল ও পাগলা গণস্বাস্থ্য হাসপাতালের চ্যারিটি...

লন্ডনে  ডাঃ জাফরুল্লাহ চৌধুরী স্মরণে দোয়া মাহফিল ও পাগলা গণস্বাস্থ্য হাসপাতালের চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

লন্ডন অফিস: বাংলাদেশের কিংবদন্তী পুরুষ ,বীরমুক্তিযাদ্ধা , সাভার গণস্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী স্মরণে এক দোয়া মাহফিল ও মরহুমের সহযোগিতায় সুনামগঞ্জের পাগলায় প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য হাসপাতালের জন্য চ্যারিটি ডিনার  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার পূর্ব লণ্ডনের হোয়াইট চ্যাপেল রোডস্থ একটি রেস্টুরেন্টে এ চ্যারেটি ডিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ডাঃ জাফরুল্লাহ গণস্বাস্থ্য ট্রাষ্ট ইউকের সভাপতি এডভোকেট আলহাজ্ব হালিম বেপারীর সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলার ব্যারিষ্টার মোশতাক আহমদ ,কাউন্সিলার সাঈদা চৌধুরী ,কাউন্সিলার আব্দুল মান্নান নজরুল ও কমিউনিটি নেতা সিরাজুল হক সিরাজ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলার মোহাম্মদ ওসমান গনি ,সাবেক কাউন্সিলার ও এমপি পদে মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাই ,কাউন্সিলার আবু তালহা চৌধুরী ,ব্যারিষ্টার আব্দুস শহীদ,বীর মুক্তিযাদ্ধা মোহাম্মদ মোস্তফা ,শিক্ষক নেতা সিরাজুল বাছিত চৌধুরী ,কাউন্সিলার নুর বেগম , সাবেক কাউন্সিলার শহীদ আলী ,এমরান হোসেন চৌধুরী ,সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম ,মাওলানা ফজলুর রহমান ,সাংবাদিক আফসার উদ্দিন, ট্রাস্টের সাধারন সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ ।

অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন ক্বারী গোলাম রব ও দোয়া পরিচালনা করেন মাওলানা জিল্লুর রহমান ।

সভায় বক্তারা -ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর বর্নাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও রুহের মাগফিরাত কামনা করেন।

সভায় সুনামগঞ্জের পাগলা গণস্বাস্থ্য হাসপাতালের বিভিন্ন সেবামূলক প্রজেক্টর জন্য অনুদান সংগ্রহ করা হয়।ফান্ডরেইজিং অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও চ্যারিটি ওয়ার্কার আজমাল মাসরুর।
বাংলাপেইজ/এএসএসম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments