Saturday, April 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকভারতের হিমাচলে বৃষ্টি-ভূমিধসে নিহত ১৬

ভারতের হিমাচলে বৃষ্টি-ভূমিধসে নিহত ১৬

ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে প্রাণ গেছে অন্তত ১৬ জনের।

এরমধ্যে সিমলাতে একটি মন্দির ধসে নিহত হয়েছেন ৯ জন। বাকিরা সোলান জেলার বাসিন্দা। 

কর্তৃপক্ষ জানায়, শনিবার (১২ আগষ্ট) রাত থেকেই রাজ্যজুড়ে ভারী বৃষ্টি হওয়ার ফলে পাহাড়ি ঢল এবং আকস্মিক বন্যা দেখা দেয়। এতে সোলান জেলার একটি গ্রামে বেশ কয়েকটি আবাসিক স্থাপনা ভেসে গিয়ে প্রাণ হারায় ৭ জন।

অন্যদিকে সিমলায় ভূমিধসের কারণে একটি মন্দির বিধ্বস্ত হয়ে ৯ জন মারা যান। কর্তৃপক্ষ বলছে, ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে রয়েছেন বেশ কয়েকজন।

দুর্যোগের কারণে রাজ্যজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। সব স্কুল এবং কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments