Saturday, April 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়শোক দিবসে মসজিদগুলোতে বিশেষ দোয়া-মোনাজাতের আহ্বান

শোক দিবসে মসজিদগুলোতে বিশেষ দোয়া-মোনাজাতের আহ্বান

আগামীকাল মঙ্গলবার (১৫ আগষ্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বাদ জোহর দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১৪ আগষ্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধও জানিয়েছে ফাউন্ডেশন।

এ ছাড়া মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় জেলা ও উপজেলা কার্যালয়, উদ্বোধন করা ২৫০টি মডেল মসজিদ, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গণশিক্ষা কেন্দ্রগুলো ও দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার ব্যবস্থা নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments