১৫ আগস্ট জাতীয় শোক দিবস ঘিরে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।
তবে নির্বাচনের বছর হওয়ায় সহিংসতা হতে পারে বলে পুরো মাস জুড়েই পুলিশ সর্তক রয়েছে; এমনটি জানিয়েছেন তিনি।
সোমবার (১৪ আগষ্ট) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
তিনি বলেন, সিটিটিসি ও ডিবির সাইবার টিম পরিস্থিতি মনিটরিং করছে। জঙ্গি নিয়ন্ত্রণে থাকলেও নির্মূল হয়নি।
তাই সব কিছু মাথায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলেও জানান কমিশনার।
এ সময় যারা ধানমন্ডি-৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসবেন তাদের ব্যাগ, চাকু কিংবা অন্য কোনোকিছু না নিয়ে আসার অনুরোধ জানান কমিশনার।



