ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের ওপর শুনানির জন্য কার্যতালিকার ১২১৮ নম্বর থেকে ২০০ ক্রমিকে এগিয়ে এনেছেন আপিল বিভাগ।
আবেদনকারী আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৪ আগষ্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে গত ৪ জুন ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ এই বক্তব্যকে আদালত অবমাননা উল্লেখ করে মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়।
আবেদনে আদালত অবমাননামূলক বক্তব্যের কারণে তাকে আদালতে তলব করার নির্দেশনা চাওয়া হয়।
আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থিত অ্যাডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আহমদ বাদল এ আবেদন জানান।



