Monday, April 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়শোক দিবসে চাঁদপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে শিক্ষামন্ত্রীর শ্রদ্ধা

শোক দিবসে চাঁদপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে শিক্ষামন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেওয়া সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটি, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার, চাঁদপুর পৌরসভার পক্ষে মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, চাঁদপুর সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা শাহনাজ।

এছাড়া সরকারি বিভিন্ন দপ্তর, জেলা স্বাস্থ্য বিভাগ, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

পরে কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের জেএম সেনগুপ্ত রোড জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

এরপর জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে জেলা পর্যায়ে এক মিনিটের ভিডিও চিত্র তৈরি করার প্রতিযোগিতাসহ অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments