Sunday, April 26, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়বড় ছেলের কবরের পাশে সাঈদীকে দাফনের প্রস্তুতি

বড় ছেলের কবরের পাশে সাঈদীকে দাফনের প্রস্তুতি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ তার নিজ জেলা পিরোজপুরে দাফন করা হবে। সাঈদী ফাউন্ডেশনের মসজিদের পাশে তাকে কবর দেওয়া হবে।

সাঈদীর ছেলে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী জানিয়েছেন, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুর শহরে ‘আল্লামা সাঈদী ফাউন্ডেশন’ মাঠে জানাজা শেষে ফাউন্ডেশনের মসজিদের দক্ষিণ পাশে সাঈদীর বড় ছেলে রফিক সাঈদীর কবরের পাশে দাফন করা হবে। আজ বাদ যোহর সেখানে জানাযা হওয়ার কথা রয়েছে।

স্থানীয় জামায়াতের দলীয় সূত্রে জানা যায়, জোহরের নামাজ শেষে জানাজা সম্পন্ন করে বড় ছেলে রাফিক বিন সাঈদীর কবরের পাশে সাঈদীকে দাফন করা হবে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালেই সাঈদী ফাউন্ডেশনের মসজিদের পাশে তার কবর খোঁড়া হয়।

এদিকে, সাঈদীর লাশ দাফনকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পিরোজপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

উল্লেখ্য, সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments