যারা সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম ও কীটনাশক নিয়ে সমালোচনা করছেন, তারা কীটতত্ত্ববিদ নয়। তারা ব্যবসায়ী বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২৩ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান মেয়র। বলেন, মনের শনিবার থেকে বিশেষ চিরুনি অভিযান শুরু হবে। যে ওয়ার্ডে সাত দিনে দশ জনের বেশি রোগী পাওয়া যাবে সেই স্থানে এই অভিযান পরিচালনা করা হবে।



