Monday, May 11, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়বিদেশি পর্যবেক্ষকদের জন্য ইসির ২১ গাইডলাইন

বিদেশি পর্যবেক্ষকদের জন্য ইসির ২১ গাইডলাইন

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিদেশি পর্যবেক্ষকদের জন্য ২১টি গাইডলাইন তৈরি করেছে নির্বাচন কমিশন।

বিদেশি পর্যবেক্ষক নীতিমালা নিয়ে বুধবার (২৩ আগস্ট) পাঁচ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে ইসি। বৈঠকে গাইডলাইনগুলো নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ কথা জানান। বলেন, বিদেশি নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা পর্যালোচনা করে সেপ্টেম্বরে চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। নীতিমালায় কোন কোন বিষয়ে পরিবর্তন করা হবে সে বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু সিদ্ধান্ত হয়নি।
বৈঠকে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন, এনবিআর, তথ্য ও সম্প্রচারসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৭ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলী সাবরীন জানান, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে দেশে প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের জারি করা নীতিমালা অনুসরণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments