Sunday, May 10, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ অনন্য ঠিকানা : প্রধানমন্ত্রী

বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ অনন্য ঠিকানা : প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এক অনন্য ঠিকানা হয়ে উঠেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৩ আগস্ট) স্থানীয় সময় সকালে জোহানেসবার্গের একটি হোটেলে আয়োজিত ব্যবসায়িক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এর আয়োজন করে।

এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হওয়া প্রয়োজন জানিয়ে, প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের আফ্রিকানদের নিয়ে দেশে যৌথ বিনিয়োগের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আফ্রিকার ব্যবসায়ী সম্প্রদায় ও বিনিয়োগকারীরা বাংলাদেশে আইসিটি, অবকাঠামো, ট্যুরিজম, ভারী ও হালকা শিল্পে বিনিয়োগ করতে পারেন। অবশ্যই এতে দুদেশই উপকৃত হবে। নীতিগতভাবে সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত।’

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই দেশের বন্ধুত্ব ঐতিহাসিক। আমরা চাই দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রটির আরও প্রসার ঘটুক। দুই দেশের ব্যবসায়ীদের যৌথ বিনিয়োগে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গাঢ় হবে।

এ ক্ষেত্রে আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (২২ আগস্ট) জোহানেসবার্গ পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোহানেসবার্গ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোটবোন শেখ রেহানাও রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments