Homeজাতীয়সর্বকালের সর্বশ্রেষ্ঠ খাদ্য মজুদ রয়েছে সরকারের গোডাউনে : খাদ্যমন্ত্রী

সর্বকালের সর্বশ্রেষ্ঠ খাদ্য মজুদ রয়েছে সরকারের গোডাউনে : খাদ্যমন্ত্রী

বর্তমানে সরকারের গোডাউনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খাদ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফলে নতুন করে চাল আমদানির আর প্রয়োজন নেই বলেও জানান তিনি।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর সাপাহারে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারিভাবে বাজেট করা হয়েছিল পাঁচ লাখ টন চাল আমদানি করা হবে। তবে আমদানির আর প্রয়োজন নেই। কারণ আউশের ব্যাপক চাষ হয়েছে। যে কারণে আর আমদানির প্রয়োজন হচ্ছে না। পাশাপাশি খাদ্য রাখার জায়গা সংকটের ফলে খাদ্য বান্ধব কর্মসূচির দুই মাসের চাল একসঙ্গে দিতে হচ্ছে। এ ছাড়া আরও পাঁচ লাখ টন গম পাইপলাইনে রয়েছে। ফলে দেশে খাদ্যের কোন অভাব নেই।

এ সময় অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা অধিদপ্তরের লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মো: গোলাম মওলা. সাপাহার উপজেলায় চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর পোরশা উপজেলায় আরও একটি নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments