Homeআন্তর্জাতিকহামলায় রুশ নৌবহর কমান্ডার নিহত, দাবি ইউক্রেনের

হামলায় রুশ নৌবহর কমান্ডার নিহত, দাবি ইউক্রেনের

ক্রাইমিয়ায় রুশ নৌবহরের সদরদপ্তরে হামলায় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলোভ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) এ দাবি করে কিয়েভ।

এর আগে গত শুক্রবার রুশ নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। খবর সিএনএন’র।

কমান্ডার সোকোলোভের নাম ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেছে ইউক্রেন প্রশাসন। তবে দাবির পক্ষে কোনো তথ্যপ্রমাণ দেখায়নি।

ইউক্রেনের বিশেষ বাহিনী দাবি করেছে, শুক্রবারের হামলায় ভিক্টর সোকোলভসহ আরও ৩৩ জন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও শতাধিক রাশিয়ান সেনা আহত হয়েছেন।

তবে মস্কো বলছে, সেভাস্তোপলে ইউক্রেনের হামলার ফলে তাদের একজন সেনাকর্মী নিখোঁজ রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments