Homeজাতীয়নির্বাচনী প্রস্তুতি জানতে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

নির্বাচনী প্রস্তুতি জানতে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

আসন্ন জাতীয় নির্বাচনী প্রস্তুতির অবস্থা সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়নের লক্ষ্যে যৌথভাবে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদল। আগামী ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন তারা।

এ সময় যৌথ প্রতিনিধিদল নির্বাচন কমিশন, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করবেন।

প্রতিষ্ঠান দুটি হলো- ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)।

এনডিআই তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের সাবেক দক্ষিণ এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ল এফ ইন্ডারফার্থসহ ছয়জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ এই প্রতিনিধিদলে থাকবেন। দলে আরও থাকবেন, ইউএসএআইডি-এর প্রাক্তন ডেপুটি (প্রশাসক) বনি গ্লিক, মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য মারিয়া চিন আবদুল্লাহ, মার্কিন রাষ্ট্রপতির প্রাক্তন সহযোগী পরামর্শদাতা জামিল জাফর, এনডিআই’র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পরিচালক মনপ্রীত সিং আনন্দ এবং আইআরআই-এর এশিয়া-প্যাসিফিক ডিভিশনের জ্যেষ্ঠ পরিচালক জোহানা কাও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments