Homeবাংলাদেশটানা ৩ দিনের ছুটি, কক্সবাজার-কুয়াকাটার সব হোটেল বুকিং

টানা ৩ দিনের ছুটি, কক্সবাজার-কুয়াকাটার সব হোটেল বুকিং

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সরকারি ছুটি। এর পরের দুই দিন শুক্র ও শনিরবার হওয়ার সাপ্তাহিক ছুটি। ফলে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ২৮ সেপ্টেম্বর ২০২৩ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। প্রতিবছরই দিবসটিতে সরকারি ছুটি থাকে।

এদিকে টানা তিন দিনের ছুটি থাকায় পরিবারের সঙ্গে তা উদযাপনে পর্যটনকেন্দ্রগুলোতে আগে থেকেই হোটেল-মোটেল বুকিং দিয়ে রেখেছেন ভ্রমণপিপাসুরা। বিশেষ করে কক্সবাজারের তারকামানের হোটেলগুলো আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শতভাগ বুকিং হয়ে গেছে। এ ছাড়া কুয়াকাটায়ও অধিকাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার ও কুয়াকাটায় আগত পর্যটকদের বিনোদন দেওয়ার জন্য উৎসবের আয়োজন করা হয়েছে বলেও জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments