Homeজাতীয়তিনদিনের সরকারি সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

তিনদিনের সরকারি সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

তিনদিনের সরকারি সফরে আজ নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার দ্বিতীয় সফর।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল তিনটা ৩০ মিনিটে ঢাকার তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। বিকেল চারটা ১০ মিনিটে পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি ওইদিন সেখানে বিশ্রাম ও রাত্রিযাপন করবেন।

পরদিন বৃহস্পতিবার বেলা ১১টায় ৫০০ শয্যা বিশিষ্ট পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর বিকেল চারটায় রাষ্ট্রপতি সাঁথিয়া উপজেলায় ইছামতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অবলোকন করবেন।

শুক্রবার সকাল দশটা ৫০ মিনিটে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে পাবনা স্টেডিয়ামের হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা করবেন। বেলা এগারটার দিকে তিনি ঢাকার উদ্দেশে সেখান থেকে যাত্রা করবেন।

রাষ্ট্রপতির তিনদিনের পাবনা সফরকে কেন্দ্র করে পাবনার সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments