বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি এবং ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল আল মামুন এ নোটিশ পাঠিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এ নোটিশ পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার দিনভর নাটকীয়তা শেষে তামিম ইকবালকে ছাড়াই বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়।
তামিম বাদ পড় ঘটনায় গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে নেতিবাচক আলোচনা শুরু করে নেটিজনরা।
তামিমকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ায় বিসিবির ওপর ক্ষোভ প্রকাশ দেশের হাজারো ক্রিকেট ভক্ত। বিশ্বকাপ দলে ড্যাশিং ব্যাটসম্যান তামিম নেই মানতে পারছেন না তারা।
যদিও বিসিবি থেকে জানানো হয়েছে ফিটনেস ইস্যুর কারণেই বিশ্বকাপ স্কোয়াডে নেই তামিম। তাকে নিয়ে টিম ম্যানেজম্যান্টও কোনো ঝুঁকি নিতে চায়নি।



