Saturday, April 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবিনোদনজন্মদিনে ডিবি কার্যালয়ে হিরো আলম, উপহার পেলেন কেক

জন্মদিনে ডিবি কার্যালয়ে হিরো আলম, উপহার পেলেন কেক

আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের জন্মদিন আজ রবিবার। জন্মদিন উপলক্ষে দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে যান তিনি। সেখানে তাকে জন্মদিনের কেক উপহার দেওয়া হয়।

রবিবার দুপুরে হিরো আলম বলেন, আজ আমার জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ডিবিপ্রধান হারুন স্যার আমাকে ডেকেছেন। তাই ডিবি কার্যালয়ে এসেছি।

তিনি আরও বলেন, আমার জন্মদিন উপলক্ষে ডিবি অফিসে হারুন স্যার কেক কাটবেন এবং আমাকে মিষ্টি খাওয়াবেন।

গত কয়েক বছরে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। বিশেষ করে বগুড়ায় উপনির্বাচন করে সবার নজর কাড়েন। সেখানে দু’টি আসনে উপনির্বাচন করে একটিতে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন এই অভিনেতা।

পরে ঢাকা-১৭ আসনে ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিয়ে নতুন করে আলোচনায় আসেন হিরো আলম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments