Saturday, April 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeরাজনীতিজানুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন : কাদের

জানুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন : কাদের

জানুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, নভেম্বরের মাঝামাঝি বা তার আগে তফসিল ঘোষণা হবে। আর নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।

রোববার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনারা স্বপ্ন দেখছেন রাস্তা অবরোধ করে, বাস-মানুষ পুড়িয়ে নিজেদের ইচ্ছামতো সংবিধানকে কচুকাটা করবেন; সেটা আমরা হতে দেব না। বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আগামী নভেম্বর মাসে নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে, মিস করলে পিছিয়ে পড়বেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশটাকে সংবিধান অনুযায়ী চালাতে হবে। নির্বাচন ব্যবস্থা সংবিধান অনুযায়ী হবে। বিএনপির অবরোধের খায়েস পূর্ণ হবে না।

উল্লেখ্য, ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’। ২০১৭ সাল থেকে সরকারি উদ্যোগে জাতীয়ভাবে দিবসটি পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারও সরকারি-বেসরকারি নানান সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments