Homeজাতীয়৫ নভেম্বর সৌদি আরবে যাবেন প্রধানমন্ত্রী

৫ নভেম্বর সৌদি আরবে যাবেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের জেদ্দায় আগামী ৫ থেকে ৮ নভেম্বর ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং সৌদি সরকারের যৌথ উদ্যোগে ‘ইসলামে নারী: মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন হবে। এতে যোগ দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দা সফর করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকালে শ্রমবাজার, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

সম্মেলনে মূলত পাঁচটি প্রতিপাদ্যের ওপর আলোচনা হবে। সম্মেলন শেষে ইসলামে নারীর অধিকারের সব দিকে আলোচনা করে ‘ইসলামে নারীবিষয়ক জেদ্দা দলিল’ প্রকাশিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments