Homeলিডনিউজজামালগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা

জামালগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা

জামালগঞ্জ প্রতিনিধি: স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পরিষদ প্রাঙ্গন থেকে র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিল মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবুল কাসেম, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক ওয়ালী উল্ল্যাহ সরকার।

যুব উদ্দোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন আরিফ বাদশা, সূচনা আক্তার প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সরকারি অধিদপ্তরের কর্মকর্তা ও যুব উন্নয়নের প্রশিক্ষণ প্রাপ্ত যুব উদ্দোক্তাবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments