এম এম এ রেজা পাল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় অবৈধভাবে ষ্টিলবডি ইঞ্জিন চালিত নৌকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ১০ জনকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনা করিয়া মধ্যনগর থানাধীন ৪নং মধ্যনগর সদর ইউপির অন্তর্গত খালিশাকান্দা সাকিনস্থ মোড়ে উব্দাখালী নদীর পাড়ে কিনারা হইতে মোঃ আসাদ মিয়া (৩০), পিতা-মোঃ ইসলাম উদ্দিন, ২। মোঃ উজ্জল মিয়া (৪০), পিতা-মৃত আছর উদ্দিন, ৩। মোঃ সুহেল মিয়া (২০), পিতা-মোঃ ইসলাম উদ্দিন, ৪। শাহিন আলম (২৫), পিতা-মৃত কাছু মিয়া, ৫। মোঃ হানিফ (৩০), পিতা-আব্দুর রশিদ, ৬। খোকন মিয়া (২৬), পিতা-আব্দুর রশিদ, ৭। মোঃ মোজাম্মেল হোসেন (২৫), পিতা-মোঃ জালাল মিয়া, সর্ব সাং-আনোয়ারপুর, ৮। তানিম (১৯), পিতা-শাহজাহান, সাং-বনগাঁও, ৪নং মধ্যনগর সদর ইউপি, থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জ ৯। মোশারফ মিয়া (৩৫), পিতা-আসাদ মিয়া, সাং-ঠাকুরের কোনা, থানা-নেত্রকোণা সদর, ১০। অলি মিয়া (৩০), পিতা-আব্দুল জব্বার, সাং-চল্লিশা, থানা-নেত্রকোণা সদর, উভয় জেলা-নেত্রকোণাদের হেফাজত হইতে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ব্যবহৃত ১। (ক) একটি ষ্টীল বডি ইঞ্জিন চালিত পুরাতন নৌকা, যাহার দৈর্ঘ্য অনুমান ৭৫ ফুট, প্রস্থ অনুমান-১২ ফুট, যাতে ২৮ ঘোড়া পুরাতন ডিজেল ইঞ্জিন সংযুক্ত আছে, নৌকার মূল্য অনুমান-১৫,০০০০০/-টাকা, উক্ত নৌকায় ভর্তি বালু অনুমান ১০০০ ফুট, মূল্য অনুমান (১০x১০০০)=১০,০০০/-টাকা, (খ) ০২টি বালু উত্তোলনের ৩২ ঘোড়ার পুরাতন মেশিন (ড্রেজার মেশিন), যাহার প্রতিটি ইঞ্জিনের সাথে পুরাতন ০৪টি প্লাস্টিকের নরম পাইপ সংযুক্ত, যাহার ০২টির দৈর্ঘ্য অনুমান ৩৫ ফুট এবং অপর ০২টির দৈর্ঘ্য ১০ ফুট করিয়া, ড্রেজার মেশিন সহ পাইপের সর্বমোট মূল্য অনুমান-৩০,০০০/- টাকা (গ) ০১টি লোহা তৈরী নোঙ্গর, (ঘ) ০৫টি পুরাতন প্লাস্টিকের পাইপ, যাহার প্রতিটির দৈর্ঘ্য অনুমান ১০ ফুট করিয়া (ঙ) ০১টি প্লাস্টিকের রশি, যাহার লম্বা অনুমান ৭৫ ফুট ২। (ক) একটি ষ্টীল বডি ইঞ্জিন চালিত পুরাতন নৌকা, যাহা লম্বা অনুমান ৯০ ফুট, প্রস্থ অনুমান-২৫ ফুট, যাতে ২৮ ঘোড়ার ০২টি ডিজেল ইঞ্জিন সংযুক্ত আছে, নৌকার মূল্য অনুমান-২০,০০০০০/-টাকা, উক্ত নৌকায় ভর্তি বালু অনুমান ১০০ ফুট, মূল্য অনুমান (১০x১০০)=১০০০/-টাকা, (খ) ০২টি বালু উত্তোলনের ৩২ ঘোড়ার পুরাতন মেশিন (ড্রেজার মেশিন), যাহার প্রতিটি ইঞ্জিনের সাথে পুরাতন ০৪টি প্লাস্টিকের নরম পাইপ সংযুক্ত, যাহার ০২টির দৈর্ঘ্য অনুমান ৫০ ফুট এবং অপর ০২টির দৈর্ঘ্য ১০ ফুট করিয়া, ড্রেজার মেশিন সহ পাইপের সর্বমোট মূল্য অনুমান-৩৫,০০০/- টাকা, (গ) ০১টি পুরাতন সেলু মেশিন, যাহার মূল্য অনুমান-১০,০০০/- টাকা, (ঘ) ১০ টি প্লাস্টিকের শক্ত পাইপ, যাহার প্রতিটির দৈর্ঘ্য ১৫ ফুট করিয়া, (ঙ) ০২টি প্লাস্টিকের লম্বা রশি, যাহার প্রতিটির দৈঘ্য অনুমান ৭৫ ফুট, (চ) ০১টি লোহার তৈরী নোঙ্গর পেয়ে জব্দ তালিকা মূলে জব্দ করেন।
পরবর্তীতে এসআই (নিঃ) মোঃ মশিউর রহমান আসামীদের বিরুদ্ধে এজহার দায়ের করিলে মধ্যনগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
পরবর্তীতে আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন, বিশেষ অভিযানের মাধ্যমে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয় বালো উত্তোলন কারীদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের নামে মামলা রুজুকরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



