Homeখেলারদ্রিগোর সঙ্গে নতুন চুক্তি করল রিয়াল

রদ্রিগোর সঙ্গে নতুন চুক্তি করল রিয়াল

ভিনিসিয়ুস জুনিয়রের পর আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর সঙ্গেও নতুন চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। ইউরোপের সফলতম ক্লাবটিতে ২০২৮ সাল পর্যন্ত খেলবেন এই তরুণ।

বিবৃতি দিয়ে বৃহস্পতিবার (২ নভেম্বর) বিষয়টি জানিয়েছে রিয়াল।

রদ্রিগোর আগের চুক্তির মেয়াদ শেষ হতো ২০২৫ সালে।

বিবিসির খবর অনুযায়ী, নতুন চুক্তিতে রদ্রিগোর ‘রিলিজ ক্লজ’ রাখা হয়েছে ১ বিলিয়ন ইউরো।

মাত্র ১৮ বছর বয়সে ২০১৯ সালে রিয়ালে নাম লেখান রদ্রিগো। স্প্যানিশ ক্লাবটির জার্সিতে পাঁচ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৯টি ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ৩৯টি।

এছাড়া দলটির হয়ে দুটি লা লিগা সহ মোট ৮টি শিরোপা জিতেছেন ২২ বছর বয়সী এই ফুটবলার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments