Homeলিডনিউজজামালগঞ্জে পৃথক মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৯ পলাতক আসামী গ্রেফতার

জামালগঞ্জে পৃথক মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৯ পলাতক আসামী গ্রেফতার

হাবিব রহমান, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ পৃথক মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৯ পলাতক আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিক্তিতে এস আই আলমগীর হোসেন, এসআই জাহাঙ্গীর হোসেন ও এসআই পংকজ ঘোষ তাদের সঙ্গীয় ফোর্সে অভিযান চালিয়ে উপজেলার সাচনা বাজার ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কোকড়া পড়শী ও লম্বাবাক গ্রামের নিজ বসত বাড়ি থেকে ওয়ারেন্ট ভুক্ত ৯জনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার সাচনা বাজার ইউনিয়নের কোকড়া পড়শী গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে কালা (৩০), বাচ্চু মিয়া (৩৭), আবুল হোসেন (৩৫), বাচ্চু মিয়ার ছেলে মাইল্লা (৩০) ও মামুন (৩৪) ও শেখ ফরিদের ছেলে রমজান (৪০), কালা মিয়ার ছেলে সিদ্দিক (৪০), জামালগঞ্জ উত্তর ইউনিয়নের লম্বাবাক গ্রামের মৃত হাসিম আলী ছেলে অলেক মিয়া (৫০) ও অলেক মিয়ার ছেলে আতিকুল (২২)।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস যুগান্তরকে জানান, জামালগঞ্জ থানায় পৃথক মামলার ওয়ারেন্ট ভুক্ত ৯আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments