Homeরাজনীতিনতুন দল গঠনের তথ্য সঠিক নয়: মেজর হাফিজ

নতুন দল গঠনের তথ্য সঠিক নয়: মেজর হাফিজ

নতুন দল গঠনের তথ্য সঠিক নয়। শারীরিক অবস্থার কারণে রাজনীতির ওপর আগ্রহ হারিয়েছি।

বুধবার (০৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর বনানীতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বিএনপির রাজনীতিতে আমি গুরুত্বহীন ব্যক্তি। শারীরিক অবস্থার কারণেই রাজনীতি থেকে আগ্রহ হারিয়েছি। ১০ ডিসেম্বর থেকে দুরে আছি। তবে আমি বিএনপি ছেড়ে নতুন দল করতে যাচ্ছি, এটি সঠিক খবর নয়।

মেজর হাফিজ আরও জানান, শারীরিক কারণে শিগগিরই রাজনীতি থেকে অবসর নেবো। জীবনের শেষ দিন পর্যন্ত এই দলের সাথেই থাকতে চাই।

এর আগে, মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে এক প্রতিক্রিয়ায় হাফিজ উদ্দিন আহমেদ বলেছিলেন, বিএনপি নির্বাচনে গেলে সেই নির্বাচনে অংশ নেবেন তিনি।

উল্লেখ্য, গত সোমবার (৬ নভেম্বর) তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, তৃণমূলে যোগ দেয়ার জন্য অনেকেই লাইন ধরে আছে। বিএনপির সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজের নেতৃত্বে আরেকটি দল হতে যাচ্ছে। তথ্যমন্ত্রীর ওই বক্তব্যের পর মেজর হাফিজকে কেন্দ্র করে কৌতূহলের সৃষ্টি হলেও বিষয়টি আজ গণমাধ্যমের কাছে পরিষ্কার করলেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments