Homeলিডনিউজমধ্যনগরে ভারতীয় নিষিদ্ধ ২৪ বোতল মদসহ একজন গ্রেপ্তার

মধ্যনগরে ভারতীয় নিষিদ্ধ ২৪ বোতল মদসহ একজন গ্রেপ্তার

এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশকুন্ডা উত্তর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামের সামনে থেকে ভারতীয় নিষিদ্ধ ২৪ বোতল চোরাই মদ এবং ১৬২০ ভারতীয় রুপিসহ একজনকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ ব্যাটেলিয়ান ২৮ বিজিবি সদস্য হাবিলদার মোঃ সোহেল খান। এই নিয়ে মধ্যনগর থানার একটি মামলা হয়।

অত্র মামলার বাদী বিজিবি সদস্য নং-৬১৬০৭ হাবিলদার মোঃ সোহেল খান, সুনামগঞ্জ ব্যাটালিয়ন, ২৮ বিজিবি, ২৮/বি কোম্পানী, মাটিয়ারবন, বিওপি, কর্মক্ষেত্রের ঠিকানা: গ্রাম- মাটিয়ারবন, উপজেলা/থানা- মধ্যনগর, জেলা –সুনামগঞ্জ তাহার সঙ্গীয় বিজিবি সদস্যেদের নিয়া ০৭ নভেম্বর, রাতে ১১ টার সময় মধ্যনগর থানাধীন ১নং বংশীকুন্ডা উত্তর ইউপির অন্তর্গত কড়ইবাড়ী সাকিনস্থ MP-১১৮৯/৭ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদের অভ্যন্তরে GR-০১১৮৪৮ MS ৭৮ ও/৪ নামক স্থান হইতে ধৃত আসামী ১. মোঃ আশিক নুর ইসলাম (২৩), পিতা-মোঃ মকবুল হোসেন ,স্থায়ী: গ্রাম- কড়ইবাড়ি, ১নং বংশীকুন্ডা উত্তর ইউপি, উপজেলা/থানা- মধ্যনগর, জেলা -সুনামগঞ্জ, এর হেফাজত হইতে ভারতীয় মদ-২৪ বোতল (০৯ লিটার) সর্বমোট মূল্য-৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা এবং ভারতীয় ১৬২০ রূপি উদ্ধার করিয়া বাদী আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে মধ্যনগর থানার মামলা নং-০৪, তারিখ-০৮/১১/২০২৩খ্রিঃ, ধারা-25B(1)(a) The Special Powers Act, 1974; রুজু করিয়া অদ্য ০৮/১১/২০২৩ খ্রিঃ তারিখে ধৃত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন, বিজিবির অভিযোগের ভিত্তিতে একজনের বিরুদ্ধে মামলা নিয়েছি। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments